ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ বাড়ল ২ মাস

খবর টি পড়েছেন : ২৫০
সৌদিতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ বাড়ল ২ মাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

An-immigration-officer-checks-documentsশ্যামলবাংলা ডেস্ক : অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ দ্বিতীয় দফায় আরও দুই মাস বাড়িয়েছে সৌদি আরব সরকার। ৩ জানুয়ারী শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৈধ হওয়ার জন্য এর আগে ৪ নভেম্বর পর্যন্ত সাত মাস সময় দেয়া হয়েছিল। তার মধ্যেও যারা বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি আরবের পাসপোর্ট দপ্তরের পরিচালক মেজর জেনারেল সুলেইমান আল ইয়াহিয়ার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নাইফ আগামী ১ মার্চের মধ্যে অবৈধ অভিবাসীদের নথিপত্র সংশোধনের কাজ শেষ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
নানা জটিলতার কারণে যে অভিবাসীদের কাগজপত্র বৈধ করার কাজ মাঝপথে আটকে গিয়েছিল এবং যেসব অভিবাসী মোটেও কোন কাগজপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য এ খবর স্বস্তি বয়ে এনেছে। তেল সমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের এক-চতুর্থাংশই বাংলাদেশি। তবে ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, সাধারণ ক্ষমার প্রথম ৭ মাসে প্রায় ৭ লক্ষ বাংলাদেশি সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেবিদ্বারে প্রশাসনের নির্দেশ অমান্য করে নিম্নমানের সামগ্রী দিয়ে… পরবর্তী সংবাদ শেরপুরে ২ যুবদল নেতা গ্রেফতার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads