স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল শেরপুর নিউজ২৪.কম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ জানুয়ারি বুধবার নিউজ পোর্টালের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাত ৮টায় কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শেরপুর নিউজ ২৪ এর সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব চন্দ্র বিল্টু, সাধারণ সম্পাদক, শেরপুর মেইল২৪ ও শেরপুর নিউজ ২৪.কম এর সম্পাদকমণ্ডলীর সভাপতি কাকন রেজা, সাপ্তাহিক শেরপুর, শেরপুর নিউজ২৪, শেরপুর মেইল২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রনি, প্রকাশক মাহমুদুর রহমান সুজয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভি প্রতিনিধি জিএম বাবুল, প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, দৈনিক জাহানের আঞ্চলিক প্রতিনিধি আলমগীর হোসেন, শেরপুর মেইল২৪.কম এর বার্তা সম্পাদক রবিউল ইসলাম জনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শেরপুর মেইল২৪ ডটকম’র ন্যাশনাল ডেস্ক এডিটর জুবায়ের দীপ।




