ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘খালেদা গ্রেপ্তার নাকি গৃহবন্দী’ স্পষ্ট করার অনুরোধ বিএনপির

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৩, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ

Zainul+Abdin+Farroque_Bangabhaban_শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গ্রেপ্তার নাকি গৃহবন্দী’ এ বিষয়টি জাতির সামনে স্পষ্ট করার জন্য আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি। তিনি বলেছেন, তিনি এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন। তিনি ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাতের পরে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ওইসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের ৮ জনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিরোধী দলের সাংসদ আশরাফ উদ্দিন  নিজান, হারুন অর রশিদ, নাজিম উদ্দিন আহমেদ, নারী সাংসদ আশিফা আশরাফী পাপিয়া, নিলোফার চৌধুরী নিলু, রেহানা আক্তার ও রাশেদা বেগম হীরা। সেখানে তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে প্রায় এক ঘণ্টা আলোচনা চলে।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, বিএনপির কোন শীর্ষ পর্যায়ের নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। তিনি দলীয় কার্যালয়ে যেতে পারছেন না। এতে মৌলিক অধিকার খর্ব হয়। আমরা রাষ্ট্রপতির কাছে মৌলিক অধিকার রক্ষার জন্য আবেদন জানিয়েছি। মৌলিক অধিকার রক্ষার বিধান সংবিধানেই আছে বলে রাষ্ট্রপতি আমাদের আশ্বাস দিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!