নজরুল ইসলাম, সাতক্ষীরা : অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে দেশব্যাপি নির্বাচন কমিশন কতৃক সিদ্ধান্তের অংশ হিসেবে সাতক্ষীরায় সেনা মোতায়েন হয়েছে। যশোরের ৫৫ পদাতিক ডিভিশন থেকে সেনারা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ দিকে সাতক্ষীরার শিল্পকলা একাডেমীতে পৌছায়। পরে সেনা সদস্যদের গাড়ী সড়ক-মহাসড়কে টহল দিতে দেখা যায়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহাসিন আলী জানান, কতজন সেনা সদস্য সাতক্ষীরায় মোতায়েন থাকবে তা তিনি নিশ্চিত ভাবে বলতে পারছেন না।




