নিজস্ব প্রতিনিধি,পেকুয়া(কক্সবাজার): বি এন পির চেয়ারপার্সন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া গুলশান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী খুনী হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাড়ার জন্য ২৯ ডিসেম্বর চল চল ঢাকা চল ঘোষণা করেছেন। বেগম জিয়ার এ ঘোষণার পর পরই সমর্থন জানিয়ে তৎক্ষণাত পেকুয়া উপজেলা বি এন পির দলীয় কার্যালয় থেকে “চল চল ঢাকা চল খুনী হাসিনা সরকার কে গধি ছাড়তে বাধ্য কর” এই শ্লোগান নিয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইউসুফ রুবেলের নেতৃত্বে একটি স্বাগত মিছিল বের হয়ে পেকুয়া বাজারের গ্রামীণ ব্যাংক পর্যন্ত গিয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে মিছিল শেষ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি আবচার উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক ইমরুল হাছান ইমু, সাংগঠনিক সম্পাদক জাফর, প্রচার সম্পাদক ইউনুচ, উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক নুরুল আবচার, হোটেল শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, কালু, আবু তাহের, দুদু, মো: বাদশা, রাসেল, মো.মান্নান, আব্দুল হামিদ, হাবিব, কামাল, বেলাল, আজম, আলী আকবর, মোজাম্মেল, রিদুয়ান,ফারুক, ফরহাদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। মিছিল শেষে দলীয় কার্যালয়ে ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা নিয়ে এই খুনী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ঢাকা যাওয়ার জন্য অঙ্গ সংগঠন নিয়ে কিছু দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রাথমিক আলোচনা হয়।




