শ্যামলবাংলা ডেস্ক : ফের ভারতে চলন্ত গাড়ীতে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ২২ ডিসেম্বর রবিবার রাতে ফুটপাথবাসী ১৩ বছরের ওই কিশোরীকে কলকাতার পার্ক স্ট্রিট থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর ট্যাক্সির চালকসহ ৩ ব্যক্তি রাতভর ধর্ষণ করে তাকে। ওই ঘটনায় পুলিশ মূল অভিয্ক্তুকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে মঙ্গলবার কলকাতার একটি আদালত ধর্ষিতা কিশোরীকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিটের কাছের ফুটপাতে থাকত সেই কিশোরী। শীত থেকে রক্ষা করতে কয়েক দিন আগে মা তাকে বেসরকারি সংস্থা পরিচালিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠায়। ওই আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মো. আনোয়ার নামে এক ব্যক্তি ওই কিশোরীকে থামিয়ে খাবার দেয় এবং বড়দিনের আরও উপহার দেওয়ার লোভ দেখিয়ে অপেক্ষা করতে বলে। এরপর পূর্ব থেকে ঠিক করে রাখা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর অন্য দু’জনের সাথে ট্যাক্সির চালকও তাকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করে কিশোরী।
এদিকে চলন্ত গাড়ীতে দফায় দফায় গণধর্ষণের ঘটনায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে খোদ ভারতে।




