ads

বুধবার , ৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির প্রতি জনগনের সমর্থন তলানীতে : হানিফ

খবর টি পড়েছেন : ১৮৮
বিএনপির প্রতি জনগনের সমর্থন তলানীতে : হানিফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hanif  2কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির প্রতি জনগনের সমর্থন তলানীতে ঠেকেছে। যার কারনে জোটে থেকে অনেক দল বেরিয়ে যাচ্ছে। বিএনপি থেকেও অনেকে বেরিয়ে আসছে, যার ফলে বিএনপি এখন ভাঙ্গনের মুখে ,অস্তিত্ব সংকটে আছে, তাদের কাছে সমস্য সমস্যা ধোয়াশা ছাড়া আর কিছুই দেখছি না। তিনি ৭ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাস ভবনে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন
এসময় তিনি বলেন, খালেদা জিয়া জানেন বর্তমান সরকারের প্রতি জনগনের আস্থা অনেক বেশি। সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোন লাভ হবে না । বেগম খালেদা জিয়ার আন্দোলন কোন দিনই আলোর মুখ দেখবে না আন্দোলন মোকাবেলায় আওয়ামীলীগের আগাম প্রস্তুতির কোন প্রয়োজন হবে না। তিনি আরো বলেছেন যে আন্দোলনের সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই সে ধরনের কর্মসূচি বাস্তবায়ন সম্ভব না।
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছে। দেশের মানুষ পূজা এবং ঈদ ভালো ভাবেই পালন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় সমস্যা দেখছেন সে কথা উনিই বলতে পারবেন। তবে সমস্যা আছে উনারা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে। এসময় জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদের ছুটিতে চাপ বেড়েছে বিশেষায়িত হাসপাতালে : বেশিরভাগ… পরবর্তী সংবাদ কুয়াকাটার দর্শনীয় স্পট মিশ্রীপাড়ার সীমা বৌদ্ধ বিহার