আমতলী (বরগুনা) প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘন্টা অবরোধের প্রথমদিন মঙ্গলবার আমতলীতে মাঠে নেই ১৮ দলের অবরোধকারীরা। অবরোধ চলাকালীন প্রায় অবরোধকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
ফলে অবরোধের তেমন প্রভাব পড়েনি আমতলী পৌরশহরে । খোঁজখবর নিয়ে জানা গেছে, ভোর থেকে সকাল ১০টার দিকে আমতলী তালতলী সড়কের আরপাঙ্গাশিয়া বাজারে বিএনপি, ছাত্রদল নেতা কর্মীরা সড়ক অবরোধ, পিকেটিং করেন। আমতলী পৌরশহরের সড়কগুলোতে ছোট যান চলাচল অনেকটা স্বাভাবিক।
তবে দূরপালার কোনো রুটে পরিবহন চলাচল করেনি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল হক পিপিএম জানান জনগনের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।




