ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৬টি গবাদি পশুসহ ৩টি ঘর ভস্মিভূত

খবর টি পড়েছেন : ২৩২
ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৬টি গবাদি পশুসহ ৩টি ঘর ভস্মিভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

fireছাতক (সুনামগঞ্জ)  প্রতিনিধি :     ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরু, ভেড়াসহ ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। সোমবার রাতে ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় গবাদি পশুসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপতিপুর গ্রামের হাজী আব্দুল খালিক কালা মিয়ার গোয়ালঘরসহ দুটি টিনসেডের ঘর ও ফিরোজ মিয়ার গোয়ালঘরে সোমবার গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ৩টি ঘরে ছড়িয়ে পড়লে গোয়ালঘরে থাকা দুটি গাব গরুসহ ৮টি গরু ও ৮টি ভেড়া আগুনে পুড়ে মারা যায় এবং অপর ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ সময় আগুন ভস্মিভূত দুটি গাভীর পেট থাকা বাছুরও আগুনে পুড়ে মারা যায়। গোয়ালঘরে থাকা একটি পাওয়ার ট্রিলার, প্রায় ৩শ’ ফুট প্লাষ্টিকের পাইপ ও ৩টি বাইসাইকেলও ভষ্মিভূত হয়। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এসব ঘরে আগুন দিয়েছে বলে স্থানীয় লোকজনের ধারনা। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাজ্য কিডলী শাখা আ’লীগের সাধারণ সম্পাদক আসক আলীকে… পরবর্তী সংবাদ অবশেষে বন্ধ হলো খুশির বিয়ে!

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads