ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে নবজাতকের লাশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৯:৩১ অপরাহ্ণ

nobo jatokআজহারুল হক, গফরগাঁও :  ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ে প্রকৌশলীর বাসার সামনে রেললাইনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে রেলওয়ে পুলিশ নবজাতকের লাশটি গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরিচয় সনাক্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা য়ায়,  মঙ্গলবার ভোরে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে রেলওয়ে প্রকৌশলীর (পিডবিøউর) বাসার সামনে নবজাতক কন্যা শিশুর লাশ পরে থাকতে দেখে পথচারীরা গফরগাঁও রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁিড়র ইনচার্জ এসআই ইদ্রিস আলী বলেন, রাতের অন্ধকারে কে বা কারা নবজাতকের লাশটি রেললাইনের পাশে ফেলে যায়। গফরগাঁও থানার ওসি আসাবুর রহমান বলেন, পরিচয় সনাক্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!