যশোর প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু বলেন আগামি তিন দিনের মধ্যে দলে ও নৌকা প্রতিকে পক্ষে কাজ না করলে দল থেকে তাদের বহিস্কার করা হবে। বাঘারপাড়া,অভয়নগর ও বসুনন্দিয়া বাসিকে সকল প্রকার দিধা দন্দো ভুলে দলীয় প্রতিকের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করতে আহবান জানান।

গতকাল বাঘারপাড়া উপজেলা পাইলট স্কুল মাঠে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। আগামী ১০ ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য ও যশোর -৪নিবার্চনী এলাকার আওয়ামীলীগ দলীয় প্রার্থী রনজিৎ কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা হায়দার গণি খান পলাশ, অভয়নগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র এনামুল হক বাবূল, শ্রমিক নেতা শ্রী ভুষণ ঘোষ, বাঘারপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. ইদ্রিস আলী, সাধারণ সম্প্াদক মাস্টার ইমদাদ হোসেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, দিলু পাটোয়ারি, অভযনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা খাতুন, রবিউল ইসলাম, শুসান্ত কুমার দাস, দিলীপ কুমার পাল, অধির কুমার, মশিয়ার রহমান,হরিপদ রায়, প্রভাষক নজরুল ইসলাম, কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান লিটন, ইমরান হাসান,ছবির আল মামুন,রেহমান জেমাম বাবু প্রমুখ।




