ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভয়াবহ সেশন জটের আশংকায় যবিপ্রবি’র শিক্ষার্থীরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৯:১৭ অপরাহ্ণ

mmmmযশোর প্রতিনিধি  : ১৮ দলের ডাকা একের পর এক হরতাল অবরোধের কারনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টানা একমাস অচল রয়েছে । ক্লাস না হওয়ায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা । ফলে ভয়াবহ সেশন জটের কবলে পড়বে সকল বিভাগের শিক্ষার্থীরা । অবরোধের কারনে একাডেমিক ও প্রশাসনিক কাজে নেমে এসেছে ভয়াবহ স্থবিরতা । ফলে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাটি জনমানব শূন্য হয়ে পড়েছে । এদিকে ক্লাস না থাকায় শিক্ষক সহ কর্মকতারা অলস সময় পার করছে । সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলতি সেকশনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ।
সূত্রে প্রকাশ, বর্তমানে চলছে দেশব্যাপি বিরোধী দলের ডাকা ৪র্থ দফার অবরোধ কর্মসূচী । যার কারনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান গুলোর অচল অবস্থা বিরাজ করছে । বিরোধী দলের ডাকা টানা ৩০ দিনের হরতাল অবরোধের কারনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পুরোপুরি অচল হয়ে পড়েছে । ভেঙ্গে পড়েছে সকল বিভাগের শিক্ষা ব্যবস্থা । শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে । সময়মত পরীক্ষা ক্লাস না হওয়ায় তারা সেশন জটের আশংকায় ভুগছে । সরকার সময়মত ক্লাস ও পরীক্ষা নেওয়ার কথা বললেও নিরাপত্তার কারনে শিক্ষার্থীরা যাচ্ছে না । এছাড়া অবরোধের কারনে বিশ্ববিদ্যালয় পরিবহন না চলায় ক্যাম্পাসে যেতে পারছেনা । এক সময় যে ক্যাম্পাসটি সর্বদাই শিক্ষক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে থাকতো সেই ক্যাম্পাজটি এখন জনমানব শূন্য হয়ে পড়েছে । অনেক শিক্ষার্থীরা হল ছেড়ে ক্লাস না হওয়ায় বাড়িতে চলে গেছে । বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ অফিস খোলা রাখলেও হচ্ছে না কোন কার্যক্রম । বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের এক শিক্ষার্থী জানায়, রাজনৈতিক নেতাদের স্বার্থের কারনে আজ দেশের কয়েক কোটি শিক্ষার্থীদের শিক্ষা চরম হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীদের এই ক্ষতি অদৌও পুষিয়ে নেওয়ার নয় । তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দেশের বড় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচী দেওয়ার আহবান জানান ।
অপর এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের রাজনীতিবীদদের নিকট দেশের চেয়ে ক্ষমতা বড় হয়ে গেছে । তারা মুখে দেশ প্রেমের কথা বললেও বাস্তবে তারা সেটি মানেনা । তাই যদি হোত তাহলে তাদের ক্ষমতার বলি দেশের সাধারন মানুষের হতে হতো না । হরতাল অবরোধের নামে তারা মানুষ পুড়িয়ে হত্যা করতো না ।
মেহেদী হাসান নামের একজন শিক্ষাথী জানান, বর্তমানে দেশের রাজনৈতিক সমস্যা দুত সমাধান না হলে তাদের ভয়াবহ সেশন জটে পড়তে হবে ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আব্দুস সাত্তার জানান, বর্তমান দেশের এই অবস্থায় শিক্ষার্থীদের পেড়ালেখার যে ক্ষতি হচ্ছে তা পুরণ হওয়ার নয় । তবুও তাদের ক্ষতি পুষিয়ে নিতে অবরোধ না থাকলে বন্ধের দিন ও ক্যাম্পাস চালু রাখা সহ ক্লাস নেওয়া হচ্ছে । তিনিও সেশনজটের আশংকা করছেন । তিনি আরো বলেন, বিগত ৫ বছরে এতদিন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি ।

Need Ads
error: কপি হবে না!