শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ২১ ডিসেম্বর শনিবার সকাল ৬টা থেকে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত অবরোধ ডেকেছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ওই কথা জানান।
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এর আগে ৪ সপ্তাহে ৫ দফা অবরোধ ডাকে বিরোধী দল। চতুর্থ দফা ৭২ ঘণ্টা অবরোধ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলে।



















