শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের প্রাণকেন্দ্রে ক্রিয়েটিভ মডেল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন হয়েছে ১৮ ডিসেম্বর। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ এ.কে. এম আলিফ উলাহ, পৌর মেয়র আব্দুল হাকিম, আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, ফতেপুর ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ আব্দুল মান্নান, এ.পি.পি.আই-এর প্রধান শিক্ষক মোজাফর আলী, মাহবুবুল হক মিন্টু উপজেলা আ’লীগ সহ-সভাপতি ওবায়দুল ইসলাম চাঁন তালুকদার, নূরে জামান রেন্টু, শিক্ষাবিদ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলী, কবি হাদিউল ইসলাম জুয়েল, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক এম.আর.টি মিন্টু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।




