ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জে শিক্ষানুরাগী আলহাজ্ব হাচান আলী শরীফের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৮:১৭ অপরাহ্ণ

BABUGONJ PHOTOS -----3বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া আবুল কালাম ডিগ্রি কলেজ ও জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক আলহাজ্ব হাচান আলী শরীফ (৮৩ ) ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে বার্ধক্য জনিত কারনে বরিশালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…………রাজেউন)। মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ৪ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে মরহুমের গ্রামের বাড়ি সংলগ্ন রাকুদিয়া আবুল কালাম ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, বিএনপি’র সহÑসভাপতি বেগম সেলিমা রহমান ,বরিশালÑ৩ আসনের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, আবুল কালাম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,বীর প্রতিক রত্তন আলী শরীফ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাÑকর্মীরা। স্থানীয় সমাজ সেবক , শিক্ষানুরাগী ও দানশীল মরহুম হাচান আলী শরীফের জানাযা শেষে তার প্রতি  শ্রদ্ধা জানিয়ে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করেন আবুল কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে শিক্ষক ও গভনিংবডির সদস্যরা, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পক্ষে জেলা যুব মৈত্রীর সভাপতি ও বরিশালÑ৩ আসনের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, বিএনপির সহ সভাপতি বেগম সেলিমা রহমানের পক্ষে ছাত্রদল নেতা রাকিব খান ও যুবদল নেতা মিলন খান সহ দলের নেতাÑকর্মীরা, দেহেরগতি ইউনিয়ন আঃলীগের পক্ষে সাধারন সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ সহ দলের নেতাÑকর্মীরা, জেলা ওয়ার্কার্স পার্টি ও জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক সুজন আহাম্মেদ। ওয়ার্কার্স পার্টি রাকুদিয়া ও বাহেরচর শাখার পক্ষে এনায়েত করিম ফারুক, আবু তালেব মাষ্টার, আক্তার হোসেন তামিদার, শহিদুল ইসলাম চৌকিদার, আঃ মান্নান সিকদার সহ দলের নেতাÑকর্মীরা। আবুল কালাম কলেজ ও জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার, মোঃ সবুজ খান,উপজেলা বিএনপি’র সভাপতি ইসরত হোসেন কচি, সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদল, ছাত্রদল নেতা রাকিবুল হাসান খান, যুবদল নেতা মিলন খান প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!