আমতলী (বরগুনা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমতলী প্রেস ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতীক দল বেসরকারি সংস্থা এনএসএস, সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা শহীদ স্মৃতি স্তম্বে পুস্পমাল্য অর্পন করেন। সকালে আমতলী ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন, সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহর সভাপতিত্ত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বনা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিএম দেলোয়াে হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আবাদুল্লাহ সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা – ১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । সভাশেষে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযোদ্ধাদের দুপুরের খাবারের আয়োজন করা হয় ও সম্মননা প্রদান করা হয়। সভায় আমতলী উপজেলা আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




