ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে কাজে ফিরেছেন চা-শ্রমিকরা

খবর টি পড়েছেন : ৩১০
অবশেষে কাজে ফিরেছেন চা-শ্রমিকরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১৯ দিনের ধর্মঘটের পর অবশেষে দল বেঁধে কাজে ফিরেন চা-শ্রমিকরা। কমলগঞ্জের ২৩ চা বাগানের মধ্যে অধিকাংশ চা বাগানে শ্রমিকরা কাজে ফেরায় বাগানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ফুলবাড়ি চা বাগানসহ বেশকটি চা বাগানের শ্রমিকরা বাগানে ফিরলেও কাজে যোগদান করেনি। বাগানের সাপ্তাহিক ছুটি থাকায় এসব বাগানের শ্রমিকরা সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে কাজে যোগদান করবেন। এর আগে ২৭ আগস্ট শনিবার বিকালে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকরা।

Shamol Bangla Ads

রবিবার সকাল সাড়ে ৯ টায় কমলগঞ্জের মদনমোহনপুর, পাত্রখোলা, কুরমা, শ্রীগোবিন্দপুর চা বাগান ঘুরে দেখা যায়, চা শ্রমিকরা আনন্দের সাথেই হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন। তবে ফুলবাড়ি চা বাগানে শ্রমিকরা ঝটলা বেঁধে অবস্থান করে পরামর্শ করলেও তারা কাজে যোগদান করেননি।

সকাল ৯টা ২০ মিনিটে ফুলবাড়ি বাগানে গিয়ে দেখা যায়, বাগানের নাচ ঘরে শ্রমিকরা বসে আছেন। সেকশনের প্রবেশ মুখে শ্রমিকদের ঝটলা। ফুলবাড়ি চা বাগানের শ্রমিক অস্ট্রমি রাজ বংশি বলেন, ‘সভাপতির সাথে আমাদের কথা আছে, তারপর কাজে ফিরবো’। ফুলবাড়ি চা বাগানের সভাপতি মনোরঞ্জন পাল বলেন, ‘প্রধানমন্ত্রীর মজুরি বৃদ্ধির ঘোষণায় তারা খুশি। রোববার সাপ্তাহিক ছুটি থাকায় তারা কাজে ফিরেননি। সোমবার থেকে কাজে ফিরবে শ্রমিকরা। প্রধানমন্ত্রীর মজুরি বৃদ্ধির ঘোষণায় চা শ্রমিকরা খুশি হলেও ইউনিয়ন নেতাদের উপর তাদের ক্ষোভ রয়েছে’।

Shamol Bangla Ads

সকাল ১০ টায় মাধবপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি বাবুল মিয়া বলেন, সাপ্তাহিক ছুটি থাকায় এখনো কাজে ফিরেন নি শ্রমিকরা। তিনি যখন এ প্রতিনিধির সাথে কথা বলছিলেন তখন শ্রমিকদের কাজে ফিরতে বাগানের কারখানায় সায়রন বাজানো হচ্ছিলো। মদনমোহনপুর ও শ্রীগোবিন্দপুর চা বাগানে দেখা যায় কাজে ফিরছেন শ্রমিকরা। আলাপকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক ও সম্পাদক শ্রীরাম বাত্তি বলেন, সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্রমিকদের রেশন দেয়া হয়েছে। রেশন নিয়ে কাজে ফিরছেন শ্রমিকরা।

এ বাগানের চা শ্রমিক সুমিত্রা দাস বলেন, পেটে দানা নেই কাজ করমু কিলা। আন্দোলনের আগের তলব এখনো দেয়নি। চা শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই কাজে যোগ দিলাম।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা রোববার সকাল থেকে কাজে যোগ দিয়েছে। আমাদের ভ্যালির অন্তর্গত ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সন্ধ্যায় শপথ নেবেন নয়া ডেপুটি স্পিকার শামসুল হক… পরবর্তী সংবাদ সন্ত্রাস বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে থাকবে সেনাবাহিনীও

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads