ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়ন-কর্মকান্ড তুলে ধরে মেহেরপুরের এমপি জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৩:৩১ অপরাহ্ণ

Pic-1মেহের আমজাদ ,মেহেরপুর : ৫ বছরের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। গতকাল বেলা ১২টার দিকে জেলা আওয়ামীলীগের সভাপতির অফিস এলাকায় ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাঁচ বছরে তিনি মেহেরপুরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন। যার ফল মেহেরপুর ও মুজিবনগরবাসী পেয়েছেন এবং পর্যায়ক্রমে উন্নয়নের কাজ আপনারা দেখতে পাবেন। মেহেরপুরের ১৩৯ গ্রামের রাস্তা করেছি, ভৈরব নদের জন্য একটা বাজেট বরাদ্দ হয়েছে, স্থল বন্দরের কাজ এগিয়ে নিয়েছি। সেইসাথে বর্ডার হাটের কাজেও হাত দিয়েছি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন মেহেরপুর পৌরসভা পুরাতন হাসপাতালের জায়গা তাদের দাবি করে মার্কেট করার পাঁয়তারা করছিলো। কিন্ত জয়গাটি সরকারি হওয়ায় আমি বাধা দিয়ে সেখানে ডায়াবেটিক হাসপাতাল ও শিশু হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি তার সরকারের আমলে পৌর সভাকে নিয়মিত ও বিশেষ বরাদ্দ বাবদ প্রায় ৪ কোটি টাকা প্রদান করেছেন। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ছাড়াও অন্যান্য কাজের জন্য স্ব স্ব দপ্তরে সুপারিশ করেছেন। তার পরও পৌর সভায় সংবাদ সম্মেলনে পৌর মেয়র আমাকে অভিযুক্ত করে বলেছেন পৌর সভার উন্নয়নে আমি বাধা হয়ে দাঁড়ায়েছি। তিনি সংবাদ সম্মেলন অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আদর্শের রাজনীতি করি। তাই আমরা ব্যক্তিগত লীগ না করে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে নিতে হবে। আমাদেরকে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। এসময় সেখানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,  শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, শহর আওয়ামীলীগের উপদেষ্টা আজিজ আহমেদ মতিন, আমঝুপী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, আমদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ, মেহেরপুর-১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!