চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল নামক স্থান থেকে আজ রোববার সকাল ১০টায় অজ্ঞাত (২৮) এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে কে বা কারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে গেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আজ রোববার সকালে এলাকাবাসি বন্ডবিলার একটি আমবাগানের গাছে ওই নারীর ঝুলন্ত লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি আরও জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। ফলে প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে লাশের ময়না তদন্ত রির্পোট পেলে এটি হত্যা না আতœহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। লাশের পরোনে ছাপা শাড়ী ও পেটিকোট রয়েছে। লাশের নাম পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।




