গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : একতরফা তফসিল ঘোষনা ও ১৮ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি-জামায়াত। ১ ডিসেম্বর রবিবার সকালে মিছিলটি রেলষ্টেশন থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রহনপুর পুরাতন বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাফিল হক, উপজেলা জামায়াতের আমীর তাজের হোসেন প্রমূখ।




