ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিমের ব্যাটে বরিশালের জয়

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল ও তার দল। তামিমের ব্যাটিংয়ের পাল্টা দিয়েছেন দুর্দান্ত ঢাকার অ্যালেক্স রস। কিন্তু ঢাকার অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ফরচুন বরিশাল ২৭ রানের জয় তুলে নিয়েছে। ৯ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট নিয়ে টেবিলে তিনে উঠেছে।

Shamol Bangla Ads

বুধবার টস জিতে ব্যাট করতে নামা ফরচুন বরিশাল ওপেনিং জুটিতে ৮.২ ওভারে ৭৬ রান তোলে। তামিমের সঙ্গে জুটি দেওয়া আহমেদ শেহজাদ ২২ বলে ২৪ রান করে ফিরে যান। এরপর তামিম-সৌম্যর জুটি হয়। তাদের ব্যাট থেকে আসে ৪৮ রান।

তামিম ১৪তম ওভারে ফিরে যান ৪৫ বলে ৭১ রান করে। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও সাতটি চারের শট আসে। সৌম্য সরকার খেলেন ২৩ বলে ২৮ রানের ইনিংস। শেষে ইনজুরি কাটিয়ে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ৬ বল খেলে দুটি করে চার ও ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। বরিশাল ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে দুর্দান্ত ঢাকা শুরুতে দুই ওপেনার নাঈম শেখ (১০) ও অ্যাডাম রসিংটনকে (৪) হারায়। রান পাননি তিনে নামা সাইফ হাসানও। তবে চারে নামা অ্যালেক্স রস শেষ পর্যন্ত ব্যাটিং করে ৪৯ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি সাতটি ছক্কার সঙ্গে পাঁচটি চারের শট মারেন। তাকে ঢাকার কোন ব্যাটার সঙ্গ দিতে না পারায় ১৫৯ রানে আটকে যায় দলটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!