ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৩ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধিকারের প্রকাশিত তালিকা অসত্য, বিকৃত: ডিবি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০১৩ ১০:০৮ অপরাহ্ণ

Odhikarশ্যামলবাংলা ডেস্ক : মানবাধিকার সংস্থা অধিকার প্রকাশিত তথ্য অসত্য, বিকৃত। অধিকার কর্তৃক শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহতের তালিকা প্রসঙ্গে ৪ সেপ্টেম্বর বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, অধিকার ৬১ জনের যে তালিকা দিয়েছিল, তা সত্য নয়। ১২ আগস্ট আদালতের অনুমতি নিয়ে ডিবি পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে। ঢাকাসহ সারা দেশে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়, অধিকার যে ৬১ জনের তালিকা প্রকাশ করেছে, তা মিথ্যা। তিনি বলেন, ৫ মে শাপলা চত্বর অভিযানে কেউ মারা যায়নি। ঘটনার আগে ও পরে রাজধানীতে ১৩ জন মারা যায়। আর ঢাকার বাইরে মারা যায় ১৩ জন। বাকি ৩৫ জনের মৃত্যুর সত্যতা পাওয়া যায়নি।
তিনি বলেন, ডিবি ওই ঘটনায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

Need Ads