ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনলাইন পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে

খবর টি পড়েছেন : ২৩৬
অনলাইন পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকার অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন আগামী সপ্তাহ থেকে দেয়া শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ২ ডিসেম্বর সোমবার সকালে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি ওই কথা জানান। একই সঙ্গে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোকে অনলাইন পরিচালনার জন্য অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

হাছান মাহমুদ বলেন, দেশের অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। ইতোমধ্যে ৩ হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিসি মন্ত্রণালয়সহ একটি সভা করেছিলাম।
তথ্যমন্ত্রী বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলাম যত দ্রুত সম্ভব অনলাইনগুলোর ব্যাপারে তদন্ত শেষ করে আমাদের কাছে জানানোর জন্য, যাতে আমরা নিবন্ধনের কাজটি শুরু করতে পারি। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আজ বা কালকের মধ্যে তারা তদন্ত শেষ করে কয়েকশ’ অনলাইনের তথ্য আমাদের কাছে পাঠিয়ে দেবে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে অনলাইনের নিবন্ধন দেয়া শুরু হবে। ৩ হাজার ৬০০ অনলাইনের তদন্ত শেষ করা সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে। তাই একটু সময় লাগবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৩ কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা… পরবর্তী সংবাদ জাপার কাউন্সিল ২৮ ডিসেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads