মশিউর রহমান পিংকু ভোলা : ভোলা-১ আসন থেকে শিল্প ও গৃহায়ণ মন্ত্রী তোফায়েল আহমেদকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ায় ভোলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যার পর ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম গোলদার, নকিব চেয়ারম্যান, আব্দুল আজিজ, মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। এর আগে দলীয় কার্যালয়ে মিষ্টি খাওয়ানোর ধুম পাড়ে যায়। এ ছাড়া ভোলা-২ আসন থেকে দৌলতখান পৌর মেয়র আলী আজম মুকুল দলীয় মনোনয়ন পাওয়ায় বোরহানউদ্দিন ও দৌলতখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। দলমত নির্বিশেষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মুকুলের গ্রামের বাড়ি খায়ের হাট এলাকাবাসী।
অপর দিকে ভোলা-২ আসন থেকে তোফায়েল আহমেদের ভাতিজা দৌলতখান পৌর মেয়র আলী আজম মুকুল, ভোলা-৩ আসন থেকে বর্তমান এমপি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসন থেকে বর্তমান এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দলীয় মনোনয়ন পাওয়ায় লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার দলীয় কার্যালয়ে।




