ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে ১৮ দলের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৯, ২০১৩ ৪:১৪ অপরাহ্ণ

18-Dall-Janja_MoulviBazar-29.-nobমৌলভীবাজার প্রতিনিধি : ১৮দলীয় জোটের ডাকা টানা ৭১ ঘন্টা অবরোধ পালন কালে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সারা দেশে নিহতদের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৯ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদ সম্মুখে বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জেলা উলামাদলের মৌলানা আব্দুল হেকিম।
জানাজায় উপস্থিত ছিলেন জোটের  জেলা  সদস্য সচিব এম এ মুকিত, জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারী এম শাহেদ আলী, সদর উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকি, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জামায়াত পৌর আমীর  ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, পৌর বিএনপি আহ্বায়ক এডভোকেট আনোয়ার আক্তার শিবলী, সদর উপজেলা সদস্য সচিব মোঃ ফখরুল ইসলাম এবং যুবদল, সেচ্ছাসেবক দল,  ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রজমিয়ত জেলা ও থানা নেতৃবৃন্দ। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা বলেন হত্যাকরে চলমান আন্দোলনকে দমানো যাবেনা । জানাযা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।

Need Ads
error: কপি হবে না!