ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ টাকা দরে ২ লাখ মেট্রিক টন আমন চাল কিনবে সরকার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১:৩০ অপরাহ্ণ

Amon Chalশ্যামলবাংলা ডেস্ক : চলতি মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে সরকার। ২৭ নভেম্বর বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়। গতবার আমন  মৌসুমে প্রতি কেজি চাল ২৬ টাকা দরে কিনেছিল সরকার। এ হিসেবে এবার ৪ টাকা বেশি দামে চাল কিনছে সরকার।
খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, আমন সংগ্রহ অভিযান শুরু হবে ১ ডিসেম্বর, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপাতত ২ লাখ মেট্রিক টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও বাজারের ওপর ভিত্তি করে পরবর্তীতে আরও সংগ্রহ করা হতে পারে। আমনের দাম কেজিতে ৩০ টাকা নির্ধারণ করায় কৃষকরা লাভবান হবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ২৯ লাখ মেট্রিক টন। মন্ত্রী আশা করছেন, উৎপাদন হবে এক কোটি ৩১ লাখ মেট্রিক টন।
খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি আমন ধানের উৎপাদন খরচ হয়েছে ১৭ টাকা দুই পয়সা এবং প্রতি কেজি চালে ২৫ টাকা ৪২ পয়সা উৎপাদন খরচ পড়েছে। গত বছর প্রতি কেজি আমন ধান উৎপাদনে ১৬ টাকা ৪২ পয়সা ও চাল উৎপাদনে ২৪ টাকা ৬৬ পয়সা খরচ হয়েছিল। এ হিসেবে গতবছরের তুলনায় খরচ বেড়েছে ২ শতাংশ।
সভায় খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, ভারপ্রাপ্ত খাদ্য সচিব মুশফেকা ইকফাৎ, কৃষিসচিব এসএম নাজমুল ইসলাম, খাদ্য অধিদফতরের মহাপরিচালক আহমদ হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!