শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ২৩ নভেম্বর ওই দু’টি কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কি কারণে কমিটি দু’টি বিলুপ্ত করা হয়েছে প্রেসবিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, সম্মেলন ছাড়া বা অনানুষ্ঠানিকভাবে কমিটি দুটি গঠিত হওয়ায় দশম জাতীয় নির্বাচনকে সামনে রেখে দ্বন্দ্ব-গ্র“পিং এর আশংকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




