ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ঢিলেঢালা হরতাল পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১২:৫৯ অপরাহ্ণ

Hortal 4তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিএনপি কর্মী দেলোয়ার নিহত ও বিএনপির ৩ সিনিয়র নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্ল¬া দক্ষিণ জেলা বিএনপি’র ডাকা অর্ধ দিবস হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, ছাতিপট্টি, পুলিশ লাইন, টমছমব্রীজ, শাসনগাছা এলাকায় হরতালের সমর্থনে কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে রিকশা, অটোরিক্সা, সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার বাসষ্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন ভারি যান-বাহন ছেড়ে যায়নি। অফিস-আদালতে জনসাধারনের উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের মতই। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক নেতা জানান- নগর জুড়ে গ্রেফতার আতংকে বিএনপি’র শত শত নেতা-কর্মী আত্মগোপনে রয়েছে। এদিকে, পিকেটাররা সকাল সাড়ে ১০টার সময় নগরীর শাসনগাছা এলাকায় পুলিশের গাড়ীতে আগুন দিয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য যে, মঙ্গলবার অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্ল¬া নগর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভিপি, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম ও সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম রায়হানকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!