মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার বাংলাদেশ বিমান বাহিনীর ৪১ তম বিমান সেনা সমাপনী কুচকাওয়াজ আনুষ্টিত হয়েছে। ২৮নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শমসেরনগর বিমান ঘাটিতে এ কুচকাওয়াজ অনুষ্টিত হয়।
প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী তার বক্তব্য বলেন, সততা, নিষ্ঠা একাগ্রতা ও শৃঙ্খলাবোধে অবিচল থেকে দেশ গড়া ও দেশ রক্ষায় বিমান সেনারা নিজেদেরকে উৎসর্গ করে কাজ করতে হবে। আর এ প্রত্যাশা সারা দেশবাসীর। তিনি আরও বলেন, বিমান বাহিনী আজ অনেক পরিণত, অনেক সুপরিসর ও আধুনিক। বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে মিগ-২৯ এর মত অত্যাধুনিক যুদ্ধ বিমান, সি-১৩০ রাডার, স্বল্পমাত্রার এয়ার ডিফেন্স সিষ্টেম, এফ-৭ ফাইটার ট্রেইনার বিমান, আধুনিক এমআই-১৭ হেলিকপ্টারসহ নানাবিধ অত্যাধুনিক যুদ্ধ ষড়ঞ্জাম।দীর্ঘ ৯ মাসের কঠোর প্রশিক্ষণ শেষে বিমান বাহিনীতে আজ ১৩৭ জন বিমানসেনা প্রদার্পন করতে যাচ্ছে। তারা বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত বিমানসেনা। জাতীয় দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন ছাড়াও বিশ্ব শান্তি রক্ষায় বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে জাতিসংঘ মিশনে কর্তব্য নিষ্টা সংঙ্গে কাজ করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি, এসআইএন্ডটির কমানডেন্ট, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ৪১তম নব বিমান সেনা প্রশিক্ষনে শিক্ষা ও জেনারেল সার্ভিস প্রশিক্ষণ বিষয়ে সেরা নৈপুণ্যের জন্য শ্রেষ্ট রিক্রুট এসি-২ আরিফুর রহমান ও এসি-২ মোহাম্মদ নাজমুল হাসানকে রিক্রুটস ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।




