আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর চাপায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মারুফ হোসেন (২০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার দমদমা গ্রামের নিজাম উদ্দীনের পুত্র।
প্রত্যক্ষদশীরা জানায়, আদমদীঘির রক্তদহ বিলের পাড়ে মারুফ হোসেন হোসেন মোটর সাইকেল যোগে যাবার পথে দমদমা ঈদগাহ মাঠের মোড়ে একটি ট্রাক্টর তাকে সজোরে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। গ্রামবাসী তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।




