ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে কলেজছাত্রী অপহরণ মামলায় ২ জন গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৭, ২০১৩ ২:২২ অপরাহ্ণ

Grefter1আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কলেজ ছাত্রী অপহরন মামলার এজাহারভুক্ত ২ আসামীকে  পুলিশ ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হচ্ছে আদমদীঘির চরকতলা মাঝিপাড়ার কৃপানাথ সরকারের পুত্র  পল্লী চিকিৎসক স্বপন সরকার সূর্য (৫০) ও মনমত সরকারের পুত্র মৃনাল সরকার (৪০)। অপর মুল আসামী সজিব সরকারসহ অন্যান্যদের গ্রেফতার কিংবা ভিকটিমকে উদ্ধার করতে পারেনি।
জানা যায়, আদমদীঘির চড়কতলা মাঝিপাড়ার প্রদীপ সরকারের কন্যা কলেজ ছাত্রী (১৭)কে সজিব সরকার কু-প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় তাকে অপহরণসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছিল। ২৪ নভেম্বর ওই কলেজছাত্রী আদমদীঘি বাজারে ব্যবহারিক জিনিস কিনে বাড়ী ফেরার পথে সন্ধ্যা ৭ টায় তালশন মাগুর পট্টি মোড়ে পৌছলে ওত পেতে থাকা সজিবসহ অন্যান্যরা একটি সাদা মাইক্রোতে ওই কলেজছাত্রীকে জোরপূর্বক টেনে হেচড়ে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার বড়ভাই পান্না সরকার বাদী হয়ে একই গ্রামের সজিব সরকার, তার পিতা স্বপন সরকার সূর্য, মা সন্ধ্যারানী সরকার, ভাই প্রদীপ সরকার ও মনমত সরকারের পুত্র মৃনাল সরকারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!