শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা যাবে। তিনি ২৬ নভেম্বর মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, সমঝোতা হলে সব ধরনের সুযোগ রয়েছে।
৫ জানুয়ারি ভোটের দিন রেখে সোমবার তফসিল ঘোষণার সময় সিইসি বলেছিলেন, তারা রাজনৈতিক সমঝোতা প্রত্যাশা করলেও সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আর অপেক্ষা করতে পারছিলেন না।




