কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক যুবক খুলনা জেলার সোনাডাঙ্গা থানার গল্ল¬ামারি এলাকার শেখ জামাল হোসেনের ছেলে। মঙ্গলবার সকালে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে থানার এস আই শাকিল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোরমুটিয়া ব্রিজের কাছ থেকে তাকে আটক করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।




