মৌরভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় মো. শফিকুল ইসলাম শান্ত (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তার সহযোগী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ২৪ নভেম্বর রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা সদর উপজেলার জুগিডহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জুগিডহর এলাকায় একটি পল্লী চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মো. শফিকুল ইসলাম শান্ত ও তার সহযোগী মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ওই রায় দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




