ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে পিক-আপ ও ফোরষ্টোক মুখামুখি সংঘর্ষে রুমান (১২) নামের ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও গুরুতর আহত হয়েছেন আরো ৪ যাত্রী। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ নভেম্বর রবিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের তকিরাই নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী পিক আপ তকিরাই নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ফোরষ্টোকের সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। এ সময় ফোরষ্ট্রোক যাত্রী মহিলা, শিশু ও চালকসহ ৫জন গুরুতর আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার রুমানকে মৃত ঘোষনা করে। ঘটনার পর সিলেট-সুনামগঞ্জ সড়কে আধঘন্টা যানচলাচল বন্ধ ছিল।




