চারঘাট প্রতিনিধিঃ নির্দলীয় নিরেপেক্ষ তত্বাবধায়ক সরকার, দলীয় নেতাদের মুক্তি ও মন্ত্রিসভা পূর্ণঃগঠনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চারঘাট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদের নেতৃত্বে গতকাল রবিবার বিকালে বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত¡র থেকে চারঘাট বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদমিনার চত্ত¡রে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসা ভোলা, পূর্ব জেলা জামায়াতের সাধারণ সম্পদক মইনুল হোসাইন, চারঘাট জামায়াত আমীর নাজমূল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর আলী সরকার, যুবদলের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম কাটুন, পৌর যুবদলের সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক তুহিন সরকার, থানা জাসাস সভাপতি মোজাফফর হোসেন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল উদ্দিন, বাস্তুহারা দলের সভাপতি সাজ্জাদ হোসেন শিপন, মাসুদরানা, আলমগীর, মিলনসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন, নির্দলীয় নিরেপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার গঠন , মন্ত্রিসভা পূর্ণঃগঠন বাতিলের দাবী এবং তফসীল ঘোষণার সঙ্গে সঙ্গে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেল করার আহবান জানান।




