আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে উপজেলা ভূমি ব্যবস্থপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে বেসরকারী সংস্থা উত্তরন এর সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা ভূমি কমিটির আহবায়ক এ্যাড. এম এ কাদের মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেওয়ান মজিবুর রহমান রেহেনা মাহবুব, মো. মতিয়ার রহমান, মাকসুদা আক্তার জোসনা, শাহজাহান কবির, উত্তরন আমতলীর ব্যবস্থাপক মো. ইব্রাহিম হোসেন ফিল্ড সুপারভাইজার প্রিন্স কুমার দাস ও মো. জাহিদুর ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন আমাদের দেশের অধিকাংশ মানুষ ভূমিহীন এবং সিংহভাগ মানুষ ক্ষুদ্র জমির মালিক। জমিস্বল্পতার কারনে ক্ষুদ্র জনগোষ্ঠির/কৃষকদের পক্ষে জমিজমা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। তাই তাদের জমি-জমা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।




