ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের অংশ গ্রহন নিশ্চিত করতে সরকার বৈষম্যহীন শিক্ষানীতি চালু করেছে : মুহিবুর রহমান মানিক এমপি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ১০:১৪ অপরাহ্ণ

Chhatak Photo---Manikজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে গেছে। শিক্ষাকে সাধারণ মানুষের দূরগোড়ায় পৌছে দিতে বৃত্তিমুলক পদ্ধতি চালু করেছে সরকার। শিক্ষা গ্রহনে সকল শিক্ষার্থীদের অংশ গ্রহন নিশ্চিত করতে সরকার বৈষম্যহীন গণশিক্ষা প্রতিষ্ঠা করেন। শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকদেরও যুগপযোগী প্রশিক্ষনের ব্যবস্থা করেছে সরকার। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় এলে এ দেশে শিক্ষা ব্যাপক প্রসার লাভ করে। তিনি ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ছাতক উপজেলা ট্রেনিং রিসোর্স সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, সমাজসেবা কর্মকর্তা এমরান খান, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, প্রকৌশলী আবুল হাসানাত মহি উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, রিসোর্স সেন্টারের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম, পরিসংখ্যান কর্মকর্তা শওকত আলী, শিক্ষক নাসির উদ্দিন, মোস্তাক আহমদ, রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, নুরুল ইসলাম মেম্বার, আকলুছ আলী মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার প্রমুখ। উদ্বোধন শেষে মোনাজাত পাঠ করেন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক। পরে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে স্থানীয় আ’লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় আ’লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!