ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম শুরু হয়েছে টোকিওতে। ১৩ নভেম্বর মঙ্গলবার শুরু হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।

Shamol Bangla Ads

জানা যায়, ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম। যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তাঁর যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান, তিনি টপ-২০ এর তালিকায় পৌঁছতে চান। এ জন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট করা যাবে।

Shamol Bangla Ads

২৯ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈমের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্কের। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে চলে নানা জল্পনা-কল্পনা। চূড়ান্ত রায়ের পর জানা যায় জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত। প্রতিযোগিতার নিয়মে ছিল, বিবাহিত কেউ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন না। ফলে ঘোষিত বিজয়ীকে নিয়ে বিতর্ক ছড়ায়।

পরবর্তীতে প্রতিযোগিতার ৫ দিন পর, প্রতিযোগিতায় দ্বিতীয়-স্থান অধিকার করা জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!