শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের অনুপস্থিতির মধ্যেই নবম সংসদের শেষ অধিবেশন শেষ হল। জরুরি অবস্থা ছাড়া আর বসবে না নবম সংসদ। ২০ নভেম্বর বুধবার অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ অধিবেশনই শেষ। ইমারজেন্সী বা যুদ্ধাবস্থা না হলে অধিবেশন আর বসবে না। ওইরূপ ব্যত্যয় না ঘটলে দশম সংসদ নির্বাচনে নবনির্বাচিতরাই আসবেন আগামী সংসদে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত নবম সংসদের মেয়াদ রয়েছে। সংবিধান অনুযায়ী ওই সময়সীমার মধ্যেই দশম সংসদ নির্বাচন করতে হবে।




