ads

বুধবার , ২০ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০১৩ ২:২২ অপরাহ্ণ

primaryশ্যামলবাংলা ডেস্ক : দেশজুড়ে শুরু হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। ২০ নভেম্বর বুধবার প্রথম দিনে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১১টায়, শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। তবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে।
এবছরের পরীক্ষায় অংশ নিচ্ছে সারাদেশের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ২৯ লাখ ৫০ হাজার ক্ষুদে শিক্ষার্থী। সারাদেশে ৬ হাজার ৫শ ৭৪টি এবং বিদেশের ৮টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে  বৃহস্পতিবার বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে বৃহস্পতিবার বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৭ নভেম্বর আরবি এবং ২৮ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ।
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ করা গেলে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

Need Ads
error: কপি হবে না!