ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে যেসব খাবার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৯, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ

ক্যান্সার ঠিক কোন কারণে হয়, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের পেছনে একাধিক কারণ কাজ করে। এরমধ্যে যেমন জেনেটিক বা বংশগত কারণ রয়েছে, তেমনই জীবনযাপন ও খাদ্যাভ্যাসও বড় ভূমিকা রাখে। ধূমপান, শারীরিক পরিশ্রমহীন জীবন ও অস্বাস্থ্যকর খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

Shamol Bangla Ads

তবে এমন কিছু খাবারও রয়েছে, যা শরীরের কোষকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং ক্যান্সারের কোষ বেড়ে ওঠা রোধ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় কয়েকটি নির্দিষ্ট খাবার রাখলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। চলুো, জেনে নিই এমনই তিনটি উপকারী খাবার সম্পর্কে।

ব্রকলি
ব্রকলির মধ্যে রয়েছে সালফোরাফেন নামের এক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। এটি প্রদাহ কমায় এবং কোষকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে, ফলে ক্যান্সারের সম্ভাবনাও কমে। ব্রকোলির পাশাপাশি বাঁধাকপি, ফুলকপির মতো সবজিতেও এই উপাদান পাওয়া যায়।

Shamol Bangla Ads

ব্লুবেরি
আকারে ছোট হলেও ব্লুবেরির গুণ অনেক বেশি। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভনয়েড, যা শরীরের কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত ব্লুবেরি খেলে ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি হ্রাস পেতে পারে।

টমেটো
টমেটোতে থাকা লাইকোপেন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রস্টেট ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি কোষকে সুস্থ রাখে এবং শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!