ads

বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নালিতাবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় পথচারি নিহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৪, ২০১৩ ৫:৪৪ অপরাহ্ণ

Road_Accident-254জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারি নিহত হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত কৃষক মোকসেদুল ইসলাম (৫০) স্থানীয় কমলনগর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোকসেদুল ইসলাম নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকার ফুটপাত ধরে হাঁটার সময় পেছন দিক থেকে আসা আরোহীসহ একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এসময় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!