সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিজিবি-৪ ব্যাটালিয়ানের আটককৃত ১০ হাজার ৬৪ বোতল ভারতীয় মদ ও ১শ ১২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে বিজিবি-৪ ব্যাটালিয়ানের সদর দপ্তরে সুনামগঞ্জ জেলার বর্ডার এলাকায় বিভিন্ন সময়ে আটক হওয়া ওইসব মদ ও গাঁজা ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-৪ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল হক, বিজিবির অপারেশনাল অফিসার মেজর সাকিয়ে কাউসার ও অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট আব্দুল হাই আল মাহমুদ প্রমুখ। এ ব্যাপারে বিজিবি-৪ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল হক বলেন, সুনামগঞ্জের যেসব বর্ডার এলাকা দিয়ে চোরাচালান বেশী হয় আমরা ওইসব এলাকায় আমরা নজরদারী জোরদার করেছি। চোরাচালান রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




