ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে মানবাধিকার লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৮:২৬ অপরাহ্ণ

mohiuddin-khan-alamgirশ্যামলবাংলা ডেস্ক : হরতালের মাধ্যমে কেউ মানবাধিকার লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি ৮ নভেম্বর শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলানয়তনে গণপ্রকৌশল দিবস-২০১৩ ও আইডিইবির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ওই হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইতোমধ্যে ১৮ দলীয় জোটের ২ দফায় ১২০ ঘণ্টা হরতালে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ওই হরতালে ১৮ জন মানুষ হত্যা করা হয়। এর দায় হরতাল আহ্বানকারীদের নিতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির গণমুখী ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। কারিগরি দক্ষতাসম্পন্ন জনগণ নৈতিক দায়বোধ থেকে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে জীবনমানে প্রভাব বিস্তার করতে পারলেই পুরনো ধারণার অবসান ঘটবে। জ্ঞান-বিজ্ঞানের এ যুগে জাতীয় অস্তিত্ব রক্ষায় প্রযুক্তি-জ্ঞান সীমিত রাখার সুযোগ নেই।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনার পর ‘গণমুখী প্রযুক্তিই গণমানুষের মুক্তি’ প্রতিপাদ্য করে বেলুন ও পায়রা উন্মুক্ত করে গণপ্রকৌশল দিবসের শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন । প্রকৌশলীদের অংশগ্রহণে আইডিইবি ভবন থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে বর্ণাঢ্য শোভাযাত্রার সময় ফেস্টুন, ব্যানার প্রদর্শন করা হয়। আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।  সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

Need Ads
error: কপি হবে না!