ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে আব্দুল মালেক (৪৮) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে গুরুতর আহত হয়েছেন। ১২ নভেম্বর মঙ্গলবার ভোররাতে ভারতের ফুলবাড়ি বিএসএফ-১২১ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হন ওই গরু ব্যবসায়ী। তিনি হরিপুর উপজেলা মশাল ডাঙ্গী আমগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার ৩৬৭ এর সাব পিলার ৪ এর এলাকায় ওপার থেকে গরু আনার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওই গুরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যাদুরাণী হাটে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের ওপারেই অব্দুল খালেক বিএসএফের গুলিতে আহত হয়েছেন।
অন্যদিকে, একই উপজেলার বেতনা সীমান্তে সোমবার ভোরে একরামুল হক (৩৬) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে আহত হন। তার বাড়ি সদর উপজেলার রুহিয়া গ্রামে।




