মৌলভীবাজার প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৬শত ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। শুক্রবার সকাল ১০টায় একযোগে জেলা সদরে ১২টি ও শ্রীমঙ্গল উপজেলার ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার জেলা প্রথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ৭ উপজেলা মিলে পরীক্ষা নেওয়ার জন্য জেলায় নিয়োগ পরীক্ষা কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।




