ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেড় বছরেও মেরামত হয়নি ঝালকাঠি-বরগুনা সড়কের সংযোগ সেতু

খবর টি পড়েছেন : ৩০২
দেড় বছরেও মেরামত হয়নি ঝালকাঠি-বরগুনা সড়কের সংযোগ সেতু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

JHALAKATHI NEWS 08,11,13এইচ,এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি : ঝালকাঠি ও বরগুনা জেলার কাঠালিয়া,বামনা উপজেলার বিষখালী নদী সংলগ্ন চালিতাবুনিয়া আমুয়া বন্দর সংযোগ সেতুটি বিধস্ত হওয়ার দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সরকার সেতুটি মেরামত করার কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে ঝালকাঠি,বরগুনা ও পিরোজপুর জেলার সড়ক সংযোগ যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে। ফলে এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী,চাকরিজীবি ও সাধারন পথচারীরা। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় প্রতিদিন হাজার,হাজার যাত্রীকে জীবনের ঝুকি নিয়ে খেয়ার নৌকায় পারাপার হতে হচ্ছে। গত বছর ৪ মে কাঠালিয়া উপজেলার আমুয়া ও বামনা উপজেলার চালিতাবুনিয়া বন্দরের সাথে ১০৫ মিটার লম্বা এ সংযোগ সেতুটির নিচে পিলারের সাথে বালু বোঝাই একটি কার্গো ধাক্কা লেগে সেতুটির ৩ এর ২ অংশ ভেঙ্গে নদীতে পড়ে ডুবে যায়। সেতুটি বিধর্বস্ত হওয়ার পর ঝালকাঠি জেলার কাঠালিয়া,ভান্ডারিয়া ও রাজাপুর ও বরগুনা জেলার বামনা পিরোজপুর জেলার মিরুখালীর লাখ,লাখ মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সব চেয়ে বেশি দূর্ভোগের মধ্যে পড়েছেন,আমুয়া ও বামনার শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত যাতায়াতকারী শিক্ষক,শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। একটি সেতুর কারনে দূর্ভোগে পড়েছে তিনটি উপজেলার মানুষ। সেতুটি দ্রুত মোরামত বা পূর্ননির্মানের দাবীতে সংসদ সদস্যদের কাছে আবেদন,মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে ভুক্তভোগীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নীলফামারীতে চলছে ভেজাল বিরোধী অভিযান, মিলছে না সুফল পরবর্তী সংবাদ নীলফামারীর ডোমারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads