ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরন, জেলা যুবদলের সহ-সভাপতিসহ দুইজন আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৬:৫৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরন, জেলা যুবদলের সহ-সভাপতিসহ দুইজন আটক

হুমায়ুন কবির মৃধা,সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরন, ঝটিকা মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। হরতালে নাশকতার আশংকায় জেলা যুবদলের সহ-সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

নির্দ্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালের তৃতীয় দিন বুধবার ভোর ছয়টা থেকে সোয়া সাতটা পর্যন্ত শহরের রহমতগঞ্জ, পৌরসভা রোড ও বরবাজার এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

এদিকে হরতালে নাশকতার আশংকায় মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি, পৌর এলাকার সয়াধানগড়া মহল¬ার হাজি আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম রুপো (৪৩) ও মিরপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক, মিরপুর মহল¬ার আ ঃ হামিদ বেপারির ছেলে ফারুখকে (৪৫) আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শিসূত্রে জানা যায়, বুধবার তৃতীয় দিনের হরতালের শুরুতেই ভোর ছয়টার দিকে শহরের পৌরসভা রোডের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরন ঘটায় হরতালকারিরা।

এদিকে সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাক্ াথেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামাত-শিবির কর্মিরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

অপরদিকে সকাল সাতটার দিকে শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতা কর্মিরা। মিছিলটি গোশালা এলাকায় এসে শেষ হয়। এছাড়া সোয়া সাতটার দিকে বড়বাজার টুকু ব্রিজ এর উপর একটি ককটেলের বিস্ফোরন ঘটায় বিএনপি কর্মিরা।

Need Ads
error: কপি হবে না!