ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানের পল্লীতে এক রাতে ৫ বাড়িতে ডাকাতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ৯:১৬ অপরাহ্ণ

dakati dfরাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে এক রাতে ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে জান মোহাম্মদ  চৌধুরীপাড়া ও ৭নং ওয়ার্ডের আজমত আলী ফকিরের বাড়িতে ওই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আনুমানিক ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রথমে হানা দেয় পশ্চিম গুজরা ইউনিয়নের জান মোহাম্মদ চৌধুরীপাড়ায়। ওই সময় তারা পাড়ার আবু তাহের, সেলিম উদ্দিন ও সিদ্দিকুর রহমানের ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ওইসব ঘর থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী লুটে নেয়। পরে ডাকাতদলটি পার্শ্ববর্তী আজমত আলী ফকির বাড়ীর জাফর আহাম্মদ ও সোনামিয়ার ঘরে হানা দেয়। এখান থেকেও ৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার এসআই নুরনবী জানান, ঘটনাটি শুনেছি। তবে তা ডাকাতি নয়, চুরির ঘটনা হতে পারে।

Need Ads
error: কপি হবে না!